মুন্সীগঞ্জে শিশু খুন

রবিবার টঙ্গিবাড়ী উপজেলার পুরা গ্রামের ডোবা থেকে মো. লিখন (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। লিখন পুরা গ্রামের স্কুটারচালক আনোয়ার হোসেনের পুত্র। শিশুটির মা লাইলী বেগম প্রতিবেশী নুরুল ইসলামকে (২৪) আসামি করে টঙ্গিবাড়ী থানায় হত্যা মামলা করেছে। সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শ্বাসরোধ করে হত্যার পর শিশুটিকে ডোবায় ফেলে রাখা হয়। শিশুটির মা জানান, সকালে ঘরের আঙ্গিনায় খেলতে ছিল শিশুটি। পরে ডোবা থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে একমাত্র সন্তানহারা পিতা-মাতার বুকফাটা আর্তনাদে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। ঘটনার পরপরই নুরুল ইসলাম চৌকিদার পলাতক রয়েছে।