আগৈলঝাড়ায় শিশুরা বছরের প্রথম দিনে সব বই পাচ্ছে না !

প্রাথমিক শিক্ষার্থিদের মধ্যে বছরের প্রথম দিনে নতুন বই বিতরনের আর মাত্র চারদিন বাকি থাকলেও বরিশালের আগৈলঝাড়ায় এখনও চাহিদানুযায়ি বই সরবরাহ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাই বছরের প্রথম দিন ছাত্রদের হাতে নতুন বই পাওয়া অনিশ্চিত হয়ে পরেছে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা অফিসের চাহিদানুযায়ি ২০১৩ শিক্ষাবর্ষের জন্য প্রথম শ্রেনিতে ৪ হাজার ৮শ সেট, দ্বিতীয় শ্রেনিতে ৪ হাজার ৬শ সেট, তৃতীয় শ্রেণিতে ৪ হাজার ৮শ সেট, চতুর্থ শ্রেণিতে ৪ হাজার ৮শ সেট ও পঞ্চম শ্রেনিতে ৪ হাজার সেট বই’র চাহিদার বিপরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ইংরেজি ৪ হাজার ৮শ সেট করে মোট ৯ হাজার ৬শ সেট বই গতকাল বুধবার পর্যন্ত সরবরাহ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান গবসন্স পেপার লিঃ। তাই নতুন বছরের প্রথম দিনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোমলমতি শিশু শিক্ষার্থিরা অন্যান্য বই হাতে পেলেও ইংরেজি বই পাবেনা বলে আশংকা। তবে কবে নাগাদ ঠিকাদার বই সরবরাহ করতে পারবে তাও বলতে পারেনি উপজেলা শিক্ষা অফিস। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের সেল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।