তাড়াশে মা
সমাবেশ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১২, ২১:০০
তাড়াশ উপজেলার আদিবাসী অধ্যুষিত মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপানা কমিটির সভাপতি রত্নেশ্বর চন্দ্র সিং-এর সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানমূলক আলোচনা করেন তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মোমেন, মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মন্টু, মাধাইনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গকুল কুমার মাহাতো, তাড়াশ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি এম মামুন হুসাইন, সাধারণ সম্পাদক মির্জা ফারুক আহমেদ। মা সমাবেশে উপস্থিত মা’দের মধ্যে সন্তানদের পড়াশোনা ও অন্যান্য সমস্যা তুলে ধরেন শেফালী রানী মাহাতো, মর্জিনা খাতুন।