ঠাকুরগাঁওয়ের হরিপুরে
আলোচনা সভা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১২, ২১:০০
সরকারের দিন বদলের সাড়ে তিন বছর ভিশন-২০২১ অর্জনে সাফল্য সোপান শীর্ষক ঠাকুরগাঁওয়ের হরিপুরে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা তথ্য অফিস আয়োজিত হরিপুর উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথির বক্তব্য রাখেন। হরিপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন রিপার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের, হরিপুর থানার ওসি যতীন্দ্রনাথ শর্মা, জেলা তথ্য অফিসার আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন্দ্রনাথ পাল, মসলেম উদ্দিন ডিগ্রি কলেজ অধ্যক্ষ আব্দুল বাসেদ প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের জনগণের স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, আত্মকর্মসংস্থান এবং নারীর ক্ষমতায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।