রাজশাহীতে ব্যুত্থান মার্শাল আর্টের জাতীয় প্রতিযোগিতা সমাপ্ত

রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্যুত্থান মার্শাল আর্ট ফেডারেশনের দু’ দিনব্যাপী জাতীয় প্রতিযোগিতার ২-৩২ কেজি ওজন ক্যাটাগরীতে সাতক্ষীরার বাদশা চ্যাম্পিয়ন, নওগাঁর মিজানুর রহমান তমাল দ্বিতীয়, বাগেরহাটের নিয়ন ইসলাম নাঈম তৃতীয়; ৩৯-৪৮ কেজিতে দিনাজপুরের সাকিল বোরহান চ্যাম্পিয়ন, চট্টগ্রামের এফ.আর সাব্বির আহমেদ দ্বিতীয়; ৪৯-৫৮ কেজিতে সিলেটের মনিরুল ইসলাম চ্যাম্পিয়ন, পাবনার রফিকুল ইসলাম দ্বিতীয়, গাজীপুরের সাকিব এহসান তৃতীয়; ৫৯-৬৮ কেজিতে রাজশাহীর ইমন চৌধুরী চ্যাম্পিয়ন, বরিশালের মেহেদী হাসান সিদ্দিকী দ্বিতীয়, রংপুরের প্রশান্ত কুমার তৃতীয়; ৬৯-৭৮ কেজিতে জয়পুরহাটের নাসিম রেজা চ্যাম্পিয়ন, যশোরের মাকসিরুল রহমান দ্বিতীয় ও রাজশাহীর হাসানুল হক বান্না তৃতীয় স্থান লাভ করেছেন। এ প্রতিযোগিতায় সারা দেশের দেড় শতাধিক প্রতিযোগি অংশ নেয়। গত শনিবার সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। সমাপনীতে রাজশাহী শিল্প-বণিক সমিতির সভাপতি আবু বাক্কার আলী, ক্রীড়া সংগঠক নিশান আহমেদ, রেডিও পদ্মার চীফ প্রোডিউসার সোহান রেজা ও বাংলাদেশে ব্যুত্থান মার্শাল আর্টের প্রবর্তক বিশ্বরেকর্ডধারী গ্র্যান্ড মাস্টার ড. ম্যাক ইউরী বজ্রমুনী (সুপার হিউম্যান), বাংলাদেশ ব্যুত্থান মার্শাল আর্টের জাতীয় প্রধান প্রশিক্ষক সাইফুল ইসলাম, আরিফ আহমেদ, রাজশাহী বিভাগীয় প্রধান প্রশিক্ষক একে লিটন, সিনিয়র প্রশিক্ষক মিজানুর রহমান তুহিন, সোহেল মাহবুব, যশোর শাখার প্রশিক্ষক ইলিয়াস আলীসহ দেশের ২৬ জেলা থেকে আগত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।