চিত্রজগত্

চ্যানেল আইতে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে তারকাবহুল ও সিনেমা জগতের ভিতর-বাহিরের সকল বিষয় নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘চিত্রজগত্’। নাটকটি রচনা করেছেন এসএম দুলাল ও সিফাত মোশাররফ। পরিচালনা করেছেন ফরিদুজ্জামান শ্রাবণ ও জি এস সৈকত। এতে অভিনয় করেছেন—ডি এ তায়েব, বিদ্যা সিনহা মিম, মিমো, শারমীন শিলা, স্বাগতা, লারা লোটাস, ববি প্রমুখ।