৫ জানুয়ারি ‘ক্লিওপেট্রা’

নান্দনিক দলের পনেরতম প্রযোজনা রাহমান চৌধুরীর রচনা এবং যৌথভাবে গোলাম সারোয়ার ও আ মা ম হাসানুজ্জামানের নিদের্শনায় কালজয়ী উপাখ্যান ‘ক্লিওপেট্রা’ মঞ্চস্থ হবে আগামী ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। ‘ক্লিওপেট্রা’ নাটকিট মিশরীয় উপকথা ও ইতিহাস দুটোর মিশ্রণে রচিত। নাটকটিতে অভিনয় করেছেন নিলুফার ওয়াহিদ, আ মা ম হাসানুজ্জামান, বদরুদোজা, মেরী, সোহেল, শাহ আলম, সজিব, মারুফ্, লাভলু, রাসেল, মাহিন, মানিক প্রমুখ। নাটকটির ঘটনাকাল রোমের জুলিয়াস সিজারের মৃত্যু ও মার্ক এন্টোনির বিজয়ের মধ্যবর্তী ঘটনাকে ঘিরে।