দরপতন দিয়ে শুরু নতুন বছরের শেয়ারবাজার

দরপতন আর লেনদেন কমার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০১৩ সালের শেয়ারবাজার। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগেরদিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-২০ মূল্যসূচক আগেরদিনের চেয়ে ২ পয়েন্ট কমে ৩ হাজার ৪৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট ২৬৪টি কোমপানির ৪ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৭৬৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৪০ লাখ ২১ হাজার ৯৫৩ টাকা, যা আগেরদিনের চেয়ে ৯৬ কোটি ৯ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। লেনদেনের ভিত্তিতে ডিএসইর প্রধান ১০টি কোমপানি হলো-বেক্সিমকো, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ারওয়েজ, এনবিএল, এক্সিম ব্যাংক, সামিট পাওয়ার, এবি ব্যাংক, বিএসসিসিএল, প্রাইম ব্যাংক ও যমুনা অয়েল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- ইবনে সিনা, জুট স্পিনার্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, এনএইচএফআইএল, ফনিক্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, আইসিবি ১ম এনআরবি মিউচুয়াল ফান্ড, রেকিট বেঙ্কাইজার ও ব্যাংক এশিয়া। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো-মাইডাস ফাইন্যান্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ১ম আইসিবি, ইসলামিক ইন্স্যুরেন্স, বীকন ফার্মা, ২য় আইসিবি, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, গ্ল্যাক্সোস্মিথ কেলাইন ও কাশেম ড্রাইসেল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগেরদিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে ১২ হাজার ৮০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক আগেরদিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ১০ হাজার ৯৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে হাতবদল হয়েছে ১৬৫টি কোমপানির ৬৪ লাখ ২৭ হাজার ২৫১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৮০ লাখ ১২ হাজার ৪১১ টাকা, যা আগেরদিনের চেয়ে ৩ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার ১২৮ টাকা কম। লেনদেনকৃত ১৬৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের।