ভাণ্ডারিয়ায় জেপির
প্রতিষ্ঠাবার্ষিকী
উদ্যাপন
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২১:১০
জাতীয় পার্টির (জেপি) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা জেপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা, কেক কাটা, মিলাদ মাহফিল প্রভৃতি। ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান ও জেপি নেতা মোঃ গোলাম সরওয়ার জমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও জেপি নেতা মোঃ মাহিবুল হোসেন মাহিম। বক্তব্য রাখেন জেপি নেতা ও ধাওয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্জ সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমাউন কবির বাদল সিকদার, মোঃ জামাল উদ্দিন লিটন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ মোস্তফা সিকদার, কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ শাকির আহম্মেদ প্রমুখ। উপস্থিত ছিলেন ইকড়ির সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হারেচ, জেপি নেতা দেলোয়ার হোসেন বেপারি, মোঃ ইউসুফ আলী আকন, মীর খলিলুর রহমান, জামাল উদ্দিন স্বপন মিয়া, মোশারফ হোসেন, সালেক তালুকদার, দেলোয়ার হোসেন, যুব সংহতির সাবেক সভাপতি শফিকুল কবির খোকন সিকদার, মোঃ কবির হাওলাদার, দুলাল মল্লিক, সেন্টু মোল্লা, যুব সংহতি নেতা শহিদুজ্জামান রাজু, শওকত হোসেন মিটুল মল্লিক, নাসির উদ্দিন দুলাল প্রমুখ। বক্তারা আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করার আহবান জানান। এর পূর্বে উপজেলার ৭নং গৌরীপুর ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান দুলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট বজলুর রশিদ মশরু জোমাদ্দার ও ভিটাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মৃধার অকাল মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ ইসা রুহুল।