চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবলের শিরোপা লড়াই

শীর্ষ তিন ক্লাবকে প্লে অফ খেলতে হবে

চট্টগ্রাম ওশেন শীপ বিল্ডার্স প্রিমিয়ার ফুটবল লিগ শেষ হয়েও হলো না শেষ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ও মোহামেডান ব্লুজ দলের মধ্যকার লিগের সমাপনী ম্যাচটি ড্র হওয়ায় এমন পরিস্থিতি দেখা দেয়। ড্রয়ের কারণে এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, মোহামেডান ব্লুজ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পয়েন্ট সমান হয়ে যাওয়ায় লিগের শীর্ষে অবস্থানকারী তিন দলকে প্লে অফ ম্যাচ খেলতে হবে। তবে প্লে অফ ম্যাচের কোন সিডিউল এখন ঘোষণা করা হয়নি। কাস্টমস নেমে গেল প্রথম বিভাগে চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট তালিকায় সর্বনিম্ন স্থান পাওয়ায় কাস্টমস স্পোর্টস ক্লাব প্রিমিয়ার থেকে প্রথম বিভাগে নেমে গেল। ১৯৯৫ সাল থেকে প্রিমিয়ার ফুটবল লিগে নিয়মিত ছিল দলটি। কিন্তু চলতি মৌসুমে তারা সুবিধা করতে না পারায় বিদায় নিতে হলো।