কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

কুমিল্লায় সোমবার এইচএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। কুমিল্লা টাউন হল মাঠে গোল্ড সিলভার হোমস লিমিটেড ও স্থানীয় কুমিল্লার কাগজ যৌথভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী, অধ্যক্ষ একেএম আছাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ, অধ্যক্ষ ও নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী, পাপড়ী বসু, অধ্যক্ষ আবু ছালেহ মো. সেলিম রেজা সৌরভ, দিলনাশি মোহসেন, মাসুক আলতাফ চৌধুরী, আবিদুর রহমান জাহাঙ্গীর, এডভোকেট শহীদুল হক স্বপন, অধ্যাপক ফারুক আহমেদ, আবুল কাশেম হূদয় প্রমুখ। দুই সহস্রাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এ সংবর্ধনায় অংশ নেয়। কণ্ঠশিল্পী আসিফ আকবর, বাউল শিল্পী বাবুল ইসলাম প্রমুখের গান অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। উল্লেখ্য, কুমিল্লা, চাঁদপুর, ফেনীসহ বিভিন্ন জেলার ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীরা এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করে।