ওয়ার্ল্ড হকি লিগ
প্রস্তুতিতে ডাক পেলেন
২৬ জন খেলোয়াড়
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২১:১১
আসন্ন ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডের প্রশিক্ষণে যোগ দিতে প্রাথমিকভাবে ২৬ জন খেলোয়াড়কে ডেকেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এই খেলোয়াড়দের নিয়ে ৫ই জানুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে ফেডারেশন।
ভারতের নতুন দিল্লীতে ১৮ ফেব্রুয়ারি থেকে এই লিগের খেলাগুলো শুরু হবে।
হকি ফেডারেশন গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাক পাওয়া খেলোয়াড়দের অনুশীলন শুরুর দিন বিকেল ৩টায় কোচ মাহবুব হারুন ও সহকারী কোচ জহিরুল ইসলাম মিতুলের কাছে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।
খেলোয়াড়রা হলেন:
জাহিদ হোসেন (আবাহনী), অসীম গোপ (ঊষা), মোঃ রাসেল (নৌবাহিনী), খালিদ বিন ওয়ালিদ (মেরিনার্স), মসিউর রহমান বিপ্লব (মোহামেডান), মামুনুর রহমান চয়ন (মোহামেডান), মোঃ ইমরান হাসান পিন্টু (মোহামেডান), তাপস বর্মন (মোহামেডান), আসাদুজ্জামান চন্দন (আবাহনী), খোরশেদুর রহমান (ঊষা), ইরফানুল হক (সোনালী ব্যাংক), রোকনুজ্জামান সোহাগ (সেনাবাহিনী), ফরহাদ আহম্মেদ শিতুল (ঊষা), আ. জব্বার মনির (বিমান বাহিনী), কামরুজ্জামান রানা (মোহামেডান), শেখ মোঃ নান্নু (মোহামেডান), সারোয়ার হোসেন (ঊষা), জাহিদ বিন তালিব শুভ (নৌবাহিনী), সাব্বির রানা (সেনাবাহিনী), আব্দুল মালেক (সেনাবাহিনী), রাসেল মাহমুদ জিমি (মোহামেডান), কৃষ্ণ কুমার (রাজশাহী), পুষ্কার ক্ষিসা মিমু (আবাহনী), হাসান জুবায়ের নিলয় (আবাহনী), ইকবাল নাদির প্রিন্স (আবাহনী), মইনুল ইসলাম কৌশিক (ঊষা)।