মেঘনা-গোমতী সেতু বন্ধ
ট্রলার মালিকরা খুশি
নিরাপত্তা জোরদারের
দাবি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২১:১১
আগামী ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত দাউদকান্দি সেতু এবং মেঘনা সেতু মেরামত কাজের জন্য বন্ধ থাকবে বিধায় হাজার হাজার যাত্রী চিন্তিত হলেও ইঞ্জিনচালিত নৌকার মাঝিরা মহাখুশি। হাজার হাজার যাত্রীকে দাউদকান্দি ঘাট থেকে বাউশিয়া ঘাট এবং মেঘনা পার হতে হবে ইঞ্জিনচালিত নৌকায়। নৌকা মাঝিরা যাতে ইচ্ছামত ভাড়া আদায় করতে না পারে সে জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই ভাড়া নির্ধারণ করে দিতে হবে বলে অনেকে মন্তব্য করেছেন। ঘাটে যাতে ছিনতাইকারী বা বখাটের দল কোন উত্পাত করতে না পারে সে জন্য অতিরিক্ত পুলিশের ব্যবস্থা রাখার দাবিও উঠেছে। দাউদকান্দি, হোমনা, মেঘনা, চান্দিনা, মতলব ও তিতাস উপজেলার ব্যবসায়ীরা এ সময়ে ঢাকার সদরঘাট হয়ে ইঞ্জিনচালিত নৌকায় মালামাল পরিবহনের সিদ্ধান্ত নিলেও নৌ-ডাকাত বা জলদস্যুদের ভয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সকল প্রকার যানবাহন এবং জনচলাচল বন্ধ রেখে সেতু দুটি মেরামত করবে।