সৌদিতে মুক্তিযোদ্ধার লাশ
দেশে ফেরত আনা
নিয়ে পরিবার উদ্বিগ্ন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২১:১৩
সৌদি আরবের এক কোম্পানিতে কর্মরত অবস্থায় মারা গেছেন সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ রতন আলী (৫৮)। তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের লোকজন দুশ্চিন্তায় রয়েছেন।
রতন আলীর পুত্র মোঃ মনু মিয়া জানান, তার পিতা মুক্তিযোদ্ধা শেষে বাংলাদেশ সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর রতন আলী সৌদি আরবের জেদ্দার আব্দুল্লাহ কোম্পানিতে চাকরি করতেন। গত ২৮ ডিসেম্বর হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার লাশ দেশে ফিরিয়ে আনার কোনো উপায় খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।