তাজরিন ট্রাজেডি

আহিনুরের পরিবার অনুদান পায়নি

উপজেলার পশ্চিম বাছহাটী গ্রামের রুহুল হান্নানের স্ত্রী আহিনুর (৩০) ঢাকার তাজরিন ফ্যাশন গার্মেন্টসে আগুনে পুড়ে মৃত্যুর ১ মাস অতিবাহিত হলেও তার পরিবার আজও আর্থিক সহযোগিতা পায়নি। ঢাকা তাজরিন ফ্যাশন গার্মেন্টসে আগুন লাগলে অগ্নিদগ্ধ হয়ে আহিনুর মারা যায়। এদিকে মৃত্যুর ১ মাস অতিবাহিত হলেও তার পরিবার কোন প্রকার সাহায্য-সহযোগিতা না পেয়ে অর্ধাহার-অনাহারে জীবনযাপন করছে। আহিনুরের লাশের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করেছেন। সে তাজরিন ফ্যাশনের (তোবা গ্রুপ) সেকশন স্যুয়িং এ এ্যাসিসট্যান্ট অপারেটর পদে তৃতীয় তলা লাইন-বি-তে কর্মরত ছিলেন। তার কার্ড নং-৬৪৮ কর্তৃপক্ষ ৩০ কেজি চালসহ কিছু ত্রাণসামগ্রী দেন এবং পরবর্তীতে যোগাযোগ করতে বলেন। কিন্তু পরবর্তীতে যোগাযোগ করলেও কোন প্রকার অনুদান তাদের দেয়া হয়নি। সরকারি অনুদান পাওয়ার জন্য ত্রাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন অধিদপ্তরে আহিনুরের স্বামী গত ৫ ডিসেম্বর শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসক ঢাকা বরাবর আবেদনপত্র জমা দেন। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারটি কোন সাহায্য-সহযোগিতা পায়নি।