সৈয়দপুর হাসপাতালে
৩ দিন পানি নেই
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২১:১৪
নীলফামারী জেলার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ৩দিন ধরে পানি নেই। পানির পাম্প বিকল হয়ে পড়ায় গোটা হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে।
পানির অভাবে হাসপাতালের খাবার তৈরিসহ দরকারি কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগিরা পানি না থাকায় হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে। সোমবার মহিলা ওয়ার্ডে ২১জন রোগি ভর্তি হলেও আছে মাত্র ৫ জন। অপরদিকে পুরুষ ওয়ার্ডের অবস্থাও একই রকম। পানির চাহিদা মেটাতে নলকূপ থেকে পানি আনতে গিয়ে হিমশিম খাচ্ছেন লোকজন। বিশেষ করে বাথরুম ও টয়লেটে পানি সরবরাহ না থাকায় এ সব ব্যবহার করা দুরূহ হয়ে পড়েছে।
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মনিরুল ইসলাম মানিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাম্প জরুরি ভিত্তিতে মেরামতের জন্য নীলফামারী সিভিল সার্জন দপ্তরকে জানানো হয়েছে।