নরসিংদীতে ইটভাটার নৈশ প্রহরী খুন

নরসিংদী সদর উপজেলার বালাপুর গ্রামে এসটিসি ইটের ভাটার নৈশ প্রহরী মোছলেহ উদ্দিনকে রবিবার পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার ভোরে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। কিছু ব্যক্তি ইটভাটার অভ্যন্তরে অপরাধমূলক, অসামাজিক কার্যকলাপ চালাতে গেলে মোছলেহ উদ্দিন এতে বাধা দেয়।