রূপগঞ্জে ব্যবসায়ীর
বাড়ি ভাঙচুর,
আটক ১
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২১:১৫
রূপগঞ্জ উপজেলার শিংলাব ইসলামবাগ এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ব্যবসায়ী কাশেম মোল্লার বাড়িতে মঙ্গলবার হামলা ও ভাঙচুর করে লুটপাট করে। বাধা দেয়ায় কাশেম মোল্লার ছেলে ছাত্রদল নেতা মামুন মোল্লাকে পিটিয়ে পুলিশে কাছে সোপর্দ করে। উপজেলার শিংলাব ইসলামবাগ গ্রামের গনি মিয়া আওয়ামী লীগ সমর্থিত ২০-২২ জন সন্ত্রাসী নিয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায়।
বেশ কিছু দিন ধরে গনি মিয়া ব্যবসায়ী কাশেম মোল্লার জমি দখলের জন্য হুমকি প্রদান করে আসছিল। মঙ্গলবার আওয়ামী লীগের সন্ত্রাসীদের সহযোগিতায় বাড়িঘরে হামলা চালায়।