এনায়েতপুরে ১৯ ছাত্রকে পবিত্র
কোরআন প্রদান
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২১:১৬
সকল পাপাচার থেকে বিরত আর শান্তির জীবন গড়তে বছরের প্রথম দিন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার অন্যতম শিশুতোষ বিদ্যাপীঠ নিউ লাইট মডেল স্কুলের মেধাবী ১৯ ছাত্র-ছাত্রীর হাতে পবিত্র কোরআন তুলে দেয়া হয়েছে। আমপারা শিক্ষা শেষে এসব কৃতকার্য শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দেন বিকেএমইএর সাবেক পরিচালক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস ছালাম। এসময় ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আব্দুর রশিদ, হাজী শহিদ মাহমুদ, নিখিল চন্দ্র মোদক, বিদ্যালয়ের সমন্বয়ক খন্দকার আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।