চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্র নিহত
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২১:২২
নগরীর গোলপাহাড় এলাকায় সোমবার দুষ্কৃতকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে সাইদুল ইসলাম রুবেল (২৫) নামে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের এক ছাত্র নিহত হয়েছে। এই হত্যাকান্ডের প্রতিবাদে এলাকাবাসী সকাল থেকে গোল পাহাড় মোড় এলাকায় বিক্ষোভ করে। নিহত রুবেল মেহেদীবাগ এলাকায় অবস্থিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কলোনির বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে। রবিবার রাতে চট্টগ্রাম ক্লাবে একটি অনুষ্ঠান শেষ করে ভোরে বাসায় ফিরছিলেন। কলোনীর মুখে পৌঁছলে আগে থেকে ওত্ঁ পেতে থাকা কয়েকজন দুষ্কৃতিকারী তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার পেটে ও পিটে এলোপাথাড়ি ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলে সে মারা যায়। নিহত রুবেল একটি ব্যান্ড দলের গীটার বাদক। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের পিতা আমিনুল ইসলাম অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে মামলা করেছেন।