শীতলক্ষ্যার তীরে গুঁড়িয়ে দেওয়া হলো ওষুধ কারখানা ডকইয়ার্ডসহ ৩০টি অবৈধ স্থাপনা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে সোমবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামানের নেতৃত্বে উপজেলার কাজীপাড়া থেকে শুরু করে রূপসী বাজার ও কায়েতপাড়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যার পূর্ব ও পশ্চিম তীরে এ উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটি। এসময় নাভানা ফার্মাসিউটিক্যালস লিঃ এর সীমানা প্রাচীর, আফতাব পোল্ট্রি ফিডের জেটি, বালুর গদি, মাসট্যাং ডকইয়ার্ডসহ প্রায় ৩০টি অবৈধ কাঁচা-পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় উল্লেখিত প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়           —ইত্তেফাক