সরকারি বেতন চালুর দাবিতে সাভারে স্কুলছাত্রদের মহাসড়ক অবরোধ

সাভার: কলেজ শিক্ষার্থীদের পর এবার নতুন গেজেটভুক্ত হওয়া দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অবিলম্বে সরকারি বেতন চালুর দাবিতে  সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্কুলছাত্ররা। সোমবার দুপুরে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্র স্কুল ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়। সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নাহার জানান, নতুন গেজেটভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সকল সরকারি সুযোগ-সুবিধা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে                 —ইত্তেফাক