শোক সংবাদ

ডাঃ আব্দুল হাকিম দৈনিক ইত্তেফাক ও চ্যানেল আই-এর ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহম্মেদ সবুজের পিতা ডাঃ আব্দুল হাকিম (৬৫) মঙ্গলবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাযা শেষে মরহুমের লাশ উপজেলার গোয়ারী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শামসুন নাহার দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নুর মাতা শামসুন নাহার (৭৮) সোমবার যশোরের নয়াপাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাযা শেষে মরহুমার লাশ মঙ্গলবার বাদ আসর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে । বিপুন অধিকারী বরিশালের আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সদস্য অবকাশ অধিকারীর পিতা বিপুন অধিকারী (৯৬) রবিবার রাতে নিজ বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মোঃ আছমত আলী সিকদার ঝালকাঠির কাঠালিয়া উপজেলা চিংড়াখালী গ্রামের নিবাসী মোঃ আছমত আলী সিকদার (৭২) মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।