নাসিরনগরে দুর্নীতিবিরোধী নাট্য পদযাত্রা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পথনাটকের মাধ্যমে জনগণকে জাগ্রত করতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ‘জনতার আদালত’ নাট্য পদযাত্রা গত ২৫ ডিসেম্বর দুইটি স্থানে অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটির উদ্যোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্যবস্থাপনায় ‘দুর্জয় তারুণ্যে, বিজয়ের চেতনায় দুর্নীতি রুখবোই’-এই স্লোগানকে সামনে রেখে সকালে উপজেলার কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও দুপুরে নাসিরনগর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে জনসচেতনামূলক দুর্নীতিবিরোধী ‘জনতার আদালত’ পথনাটক পরিবেশন করা হয়। পরে টিআইবির এরিয়া ম্যানেজার খুদেজা বেগমের সার্বিক তত্ত্ববধানে এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য কবি জয়দুল হোসেন, নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিজ মিয়া, গোর্কণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হান্নান, প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুঁইয়া প্রমুখ।