আবৃত্তি সংসদের ২ দশক পূর্তি উত্সব

‘চলি অনাদি পথে/ক্লান্তহীন এক বিমূর্ত রথে’ কবিতার এ পংক্তিকে প্রতিপাদ্য করে কুমিল্লার আবৃত্তি সংসদ উপস্থাপন করল ২ দশক পূর্তি উত্সব অনুষ্ঠান। গত ২৮ ডিসেম্বর উত্সবের উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার কুমিল্লার আঞ্চলিক পরিচালক মো. আসাদ উল্লাহ। আবৃত্তি সংসদের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন আবৃত্তিকার বদরুল হুদা জেনুসহ আরও অনেকে। কবি নির্মলেন্দু গুণের সংকলিত কবিতা আবৃত্তি করেন আবৃত্তি সংসদের শিল্পীরা।