বাল্যবিবাহ রোধে গণনাটক
গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া, গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ১৮:৩৪
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে গণ নাটক মঞ্চস্থ হয়েছে। গত ২৫ ডিসেম্বর উপজেলার নাগড়া গ্রামের বাগচী বাড়ি চত্বরে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জাগরণী সংস্থা পরিচালিত জাগরণী নাট্যদলের পরিবেশনায় বাল্য বিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণ নাটক ‘পরিণতি’ মঞ্চস্থ হয়। নাগড়া গ্রামসহ আমতলী ইউনিয়নের সহস্রাধিক নারী -পুরুষ নাটকটি উপভোগ করেন। উপজেলার বিভিন্ন গ্রামে জন-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ নাটক মঞ্চায়ন হচ্ছে। নাটকে অভিনয় করেন সঞ্জয় হালদার , আশিষ কুমার কর , কৃষ্ণকান্ত বাগচী, ঝন্টু বিশ্বাস, সরস্বতী, শুক্লা, কমলা বৈদ্য ও বিনয় ঘোষ।