নতুন ছবিতে
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ১৮:৫৮
নতুন বছরটা চিত্রনায়ক আরজুর ভালোভাবেই শুরু হয়েছে। বছরের শুরুতেই এটিএন মাল্টিমিডিয়ার চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো—‘তুমি আছ হূদয়ে’, ‘বাজাও বিয়ের বাজনা’, ‘প্রেম বিষাদ’ ও ‘অবুঝ প্রেম’। বর্তমানে কাজ করছেন আবুল খায়ের বুলবুল পরিচালিত ‘ফিরিয়ে দাও আমার প্রেম’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘হেডমাস্টার’, হানিফ রেজা মিলনের ‘মন তোর জন্য পাগল’, শামীমের ‘এক মুঠো স্বপ্ন’ মোস্তাফিজুর রহমান বাবুর ‘তোমার প্রেমে পড়েছি’ প্রভৃতি। আরজু জানান, নতুন বছরের শুরুতেই এটিএন মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ড. মাহফুজুর রহমান নিবেদিত বুলবুল জিলানি পরিচালিত ‘মন আমার মন’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তিনি ছাড়াও অরিন, অপূর্ভা অভিনয় করবেন।