চোখ ধাঁধানো আয়োজনে বর্ষবরণ
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২০:০২
রাউডি ইভেন্টসের উদ্যোগে থার্টিফার্স্ট উপলক্ষে ওইদিন রাত ১২টায় জিরো আওয়ারে রাজধানীর অভিজাত একটি হোটেল অনুষ্ঠিত হয়ে গেল পুরাতন বছরের বিদায় এবং নতুন বছরের জাঁকজমকপূর্ণ আবাহন। বছরের শেষ দিন বহু প্রতীক্ষিত থার্টিফার্স্বের গুরুত্বপূর্ণ ক্ষণটি স্মরণীয় করে রাখতে ওইদিন নতুন বছরের কাউন্টডাউন, দেশ-বিদেশের খ্যাতিমান পারফর্মাদের পরিবেশনায় মনমাতানো ফ্যাশন শো, জাজ অ্যান্ড ব্লুজ লাইভ, ডিজে পারফর্মেন্সসহ বিচিত্র বিনোদন সহযোগে ‘গ্র্যান্ড বলরুম’ ও ‘দ্য স্প্ল্যাশ’ এ ‘ইলেকট্রিক বল-২০১২’ এবং ‘টুইস্ট অ্যান্ড শাউট’ শীর্ষক এই বিশাল আয়োজন হাজারও তরুণ-তরুণী উপভোগ করে। অনুষ্ঠানে কোরিওগ্রাফার বুলবুল এবং টুম্পার পরিবেশনায় ফ্যাশন শো, অরণ্যের পরিবেশনায় জ্যাজ অ্যান্ড ব্লুজ লাইভ, নৃত্য আর সংগীতের সাথে রকমারি আলোর ঝলকানির মাঝে ছিল ডিজে জুডু, ডিজে মারিয়া ও জুবায়ের এবং অস্ট্রেলিয়া থেকে আগত ডিজে মামবির পরিবেশনা। আয়োজনে বিপিএল টি-২০ টিকিট পার্টনার অ্যাকটিভ সার্ভিসেস, সহযোগী পার্টনার গীতাঞ্জলি, প্রেস পার্টনার দৈনিক ইত্তেফাক, রেডিও পার্টনার রেডিও টুডে এবং টেলিভিশন পার্টনার ছিল চ্যানেল নাইন।