বড়দিনে বিয়ে করলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি!
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২০:০৩
হলিউডের অন্যতম আলোচিত দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি গেল ২৫ ডিসেম্বর অর্থাত্ বড়দিনে বিয়ের কাজটি সেরে ফেলেছেন। এমন খবরই নিশ্চিত করেছে হলিউডের একাধিক সংবাদমাধ্যম। একেবারে পারিবারিকভাবে নিজেদের বিয়ের কাজটা শেষ করেছেন তারা। তাদের বিয়ের অনুষ্ঠান হয় তার্কস এবং সিয়াকোস আইল্যান্ডে। বিয়ের অনুষ্ঠানে এই দম্পতির ৬ সন্তান, উভয় পরিবারের ভাইবোনসহ অভিভাবক এবং ব্যক্তিগত ম্যানেজার ও ফ্যাশন ডিজাইনার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাত বছর একসঙ্গে সংসার করার পর গত বছরের এপ্রিলে তারা বাগদান সম্পন্ন করেন এবং বিয়ে করার ঘোষণা দেন। তবে ঘোষণাতে তারা বলেছিলেন খুব জাঁকজমকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা করবেন। কিন্তু না, একেবারেই পারিবারিকভাবে কাজটি সেরেছেন তারা। উল্লেখ্য, ২০০৫ সাল থেকে তারা একসঙ্গে সংসার করছেন।