অবশেষে মডেল হলেন শাকিব খান
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২০:০৪
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি কোনো বিজ্ঞাপন চিত্রে মডেল হচ্ছেন। এরমধ্যে একটি পানীয় কোম্পানির মডেল হিসেবে ৫০ লাখ টাকা হাঁকানোর জন্য পরে আর সেই যাত্রায় মডেল হওয়ার খবর হয়ে আসেননি। তিনি শাকিব খান। বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম এই অভিনেতা অবশেষে মডেল আসছেন প্রাণ এনার্জি ড্রিংকের। আর এ উপলক্ষে আজ একটি কনভেনশন সেন্টারে চুক্তি স্বাক্ষর হবে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। মডেল হিসেবে কাজ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ভালো কাজ বা ভালো উদ্যোগ হলে আমার না করার কোনো কারণ নেই। এর আগে বিচ্ছিন্নভাবে কথা হয়েছে। তবে স্ক্রিপ্ট ও অন্যান্য বিষয় আমার সাথে মেলেনি বলে কাজটি করা হয়নি। অবশেষে প্রাণের সাথে আমার কথা কাজের সামঞ্জস্য হওয়াতে কাজটি করছি। এ ছাড়া গেল কয়েক বছর আমার চলচ্চিত্রে এতটা ব্যস্ততা ছিল যে আমি নিজেও হাঁপিয়ে পড়েছিলাম। এখন বেছে বেছে অল্প কিছু কাজ করব বলে এই কাজটি করার সুযোগ পেলাম।’
তবে ভবিষ্যতে নিয়মিত বিজ্ঞাপনের মডেল হবেন কি না জানতে চাইলে, ‘খুব বেশি করব বলে মনে হয় না। কারণ এটা আমার কাজ নয়। ভালো বাজেটের বিজ্ঞাপন হলে কাজটি করব। এটুকু বলতে পারি।’