আজ ‘সৌন্দর্য কথা’

বাংলাভিশনে আজ প্রচার হবে রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’। আজকের পর্বে উপস্থিত থাকবেন একজন সেলিব্রেটি ও একজন বিউটি এক্সপার্ট। তারা উপস্থাপকের সাথে সৌন্দর্যবিষয়ক নানা আলোচনা করবেন এবং পাশাপাশি দর্শকদের বিভিন্ন পরামর্শ দেবেন। স্টাইল আইকন ও গ্ল্যামার ইন গেটআপ সেগমেন্টে থাকবে গুরুত্বপূর্ণ পরামর্শ। অ্যাডভাইস ফর অডিয়েন্স সেগমেন্টটি দর্শকদের জন্য। টিপস ফর ট্রিটমেন্ট সেগমেন্টটি টিপস পর্ব। দর্শকদের বিভিন্ন টিপস দেওয়া হবে এই সেগমেন্টে। ফারজানা রিয়া চৌধুরীর উপস্থাপনা ও কাওনাইন সৌরভের প্রযোজনায় রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।