জন্মদিন
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২০:০৫
জুলিয়া অরমন্ড :হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে তিনি ‘ট্রাফিক’ নামের চলচ্চিত্রের মধ্য দিয়ে হলিউডে অভিনয় শুরু করেন। এর আগে তিনি শুধুমাত্র মডেলিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। এ পর্যন্ত প্রায় অর্ধশত ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে ‘লিজেন্ড অব দ্য ফল’, ‘ফার্স্ট নাইট’, ‘বিচ গার্লস’, ‘আই নো হু কিলড মি’, ‘চি পার্ট-১’।