আরজে হিসেবে নতুন রেকর্ড গড়ল মুকুল
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২০:০৫
আরজে হিসেবে এটাকে রেকর্ডই বলা যায়। প্রথমে ছিলেন রেডিও আমার, এরপর রেডিও ফুর্তিতে ব্যাপক জনপ্রিয় থাকাকালীনই আবার পরিবর্তন করে গেলেন পিপলস রেডিওতে। অবশেষে চতুর্থবারের মতো পরিবর্তন করে এবারে যোগ দিলেন ঢাকা এফএম-এর বিশেষ আরজে হিসেবে।
আরজে মুকুল বেশ মজা করে বললেন, ‘একাধিক এফএম স্টেশনের অভিজ্ঞতার তালিকায় এটাকে রেকর্ড বলাই যায়।’
ঢাকা এফএম-এ মুকুল প্রতি রবি থেকে মঙ্গলবারে একটি বিশেষ শো পরিচালনা করছেন। অনুষ্ঠানের নাম ‘বিকুল মুকুল’। আর এই অনুষ্ঠানে সপ্তাহের একটা দিন থাকবেন তার আড্ডা আর গান নিয়ে।
উল্লেখ্য, এর বাইরে আরজে মুকুল একাধিক টিভি নাটকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। মুকুল জানান, ‘মূলত অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠার জন্যই আপাতত ফুলটাইম কোথাও থাকব না। তবে ঢাকা এফএমএ আরজে হিসেবে আমার সব পুরোনো রসদ নিয়েই থাকব।’