বিবাহ বিভ্রাট
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২০:০৫
জব্বার আলী খাঁ পুরান ঢাকার চালের আড়তের মালিক। খাঁ সাহেবের বয়স বেশি হলেও তার মেজাজ সব সময় থাকে তরুণ যুবকের মতো ফুরফুরে। স্ত্রী জরিনা বেগম তার স্বামীর তারুণ্যের সাথে তাল মেলাতে গিয়ে খেই হারিয়ে ফেলেন। একদিকে কৃপণ স্বামীর বিরামহীন খোটা ওপরদিকে ছেলের বেহিসেবি খরচ এ সবকিছু সামলাতে গিয়ে জরিনা বেগম সব সময় কোণঠাসা হয়ে থাকেন। এদিকে খাঁ সাহেবের ছেলে আরমানের মাথায় বাংলা সিনেমার হিরো হওয়ার ভূত চেপে বসেছে। শয়নে, স্বপনে, জাগরণে সে শুধু নিজেকে সিনেমার নানান স্পটে নায়িকাদের বাহুলগ্ন অবস্থায় আবিষ্কার করে। কিন্তু চোখ খুললেই সব স্বপ্ন ফানুস হয়ে আকাশে উড়ে যায়। এভাবেই চলে নাটক ‘বিবাহ বিভ্রাট’। নওমী কামরুন বিধুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রওনক হাসান। এতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, সোহানা সাবা, খালেকুজ্জামান, পারভিন মাহবুবা নূর, ইভান, এমএবি সুজন এবং রওনক হাসান।
নাটকটি আজ রাত ৯টা ৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।