আইন বিশেষজ্ঞ হতে চাইলে
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২০:৩৬
বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় অঙ্গনে ইস্টার্ন ইউনিভার্সিটি একটি উল্লেখযোগ্য নাম। ব্যবসা প্রশাসন অনুষদের ক্ষেত্রে উত্তর আমেরিকা, যুক্তরাজ্য এবং পশ্চিম ইউরোপে প্রচলিত শিক্ষা ব্যবস্থার আদলে এবং ইংরেজি ও আইন শিক্ষার ক্ষেত্রে যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে এখানে শিক্ষা কার্যক্রম চলছে।
নৈতিক ও মানবিক মূল্যবোধ সংক্রান্ত কিছু বিষয়ও এখানে পড়ানো হয়। দৈনন্দিন জীবনে অত্যাবশ্যকীয় এসব অতিরিক্ত বিষয় সংযোজনের মাধ্যমে দেশি এবং বিদেশি চাকুরীর বাজারে প্রতিযোগিতায় যাতে ছাত্র-ছাত্রীরা সাফল্যের সাথে উত্তীর্ণ হতে সক্ষম হয় তেমনভাবে ছাত্র-ছাত্রীদের গড়ে তোলার ব্যাপারে সকলে যত্নশীল। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের মেধার স্বাক্ষর রাখছে। সম্প্রতি সম্পন্ন হওয়া জুডিশিয়াল সার্ভিস নিয়োগ পরীক্ষায়ও এই অনুষদের গ্রাজুয়েটগণ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বার কাউন্সিল পরীক্ষায় ইস্টার্ন ইউনিভার্সিটির পাশের হার সর্বাধিক। মূল কোর্সের বাইরে এখানে ব্যবহারিক বিষয়ের উপর সমান গুরুত্ব দেওয়া হয়। ৯৬৭১৯১২, ০১৭৪১৩০০০০২ নম্বরে ফোন করে আইন বিষয়ে পেশা সম্পর্কে জানতে পারবেন আরও তথ্য।
একজন শিক্ষার্থী আইন পাশ করার পর কোর্টে শিক্ষানবিশ ৬ মাসে যা অর্জন করে তা এই র্কোসগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদের শেখানো হয় যার ফলে কোর্ট চত্বরে তাদের জ্ঞান অর্জন আরও সহজ হয়ে উঠে।