জোকস
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২০:৩৯
রোগী :ডাক্তার সাহেব আমি কতদিনে এই দূর্ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারব বলে মনে হয়?
ডাক্তার :শারিরীক যে আঘাত সেটা হয়তো সপ্তাহ খানেকের মধ্যেই কাটিয়ে উঠতে পারবেন। তবে আর্থিক ধাক্কা কতদিনে সামলে নিতে পারবেন সেটা আমি নিশ্চিত করে বলতে পারছি না!
:বাবা আমি বিয়ে করতে চাই।
:না, বাবা। এখন বিয়ে করো না। যেদিন তোমার বুদ্ধি আরেকটু বাড়বে সেদিন আমার সাথে এ নিয়ে কথা বলো।
:কিন্তু বুদ্ধি যে বেড়েছে সেটা বুঝব কী করে?
:যেদিন দেখবে তোমার আর বিয়ে করতে ইচ্ছে করছে না সেদিনই বুঝবে যে এবার তোমার কিছুটা বুদ্ধি হয়েছে!
প্রথম বন্ধু :আচ্ছা তুই কখনও ডিপথেরিয়া নিয়ে ভুগেছিস।
দ্বিতীয় বন্ধু :হ্যাঁ, একবার ডিপথেরিয়া খুব ভুগিয়েছিল।
প্রথম বন্ধু :কবে হয়েছিল সেটা?
দ্বিতীয় বন্ধু :সেটা হয়েছিল ক্লাস সিক্সে। স্যার আমাকে ডিপথেরিয়া বানান জিজ্ঞাসা করেছিলেন। কিন্তু আমি বলতে পারিনি বলে তিন ঘা বেতের বাড়ি খেয়ে দারুণ ভোগান্তিতে পড়েছিলাম।
কবি :আমার কবিতা কি কখনোই আপনার পত্রিকায় প্রকাশিত হবে না?
সম্পাদক :সেটা আমি কী করে বলব? আমি তো আর চিরজীবন বেঁচে থাকব না!