পেপসি মিডিয়া ক্রিকেট

কোয়ার্টার ফাইনালে চ্যানেল ২৪

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশন (বিএসজেএ) এর ব্যবস্থাপনায় এবং ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পেপসি মিডিয়া ক্রিকেটের তৃতীয় দিনের খেলায় গতকাল বুধবার দিগন্ত টিভি, চ্যানেল ৯, দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই ও চ্যানেল ২৪ নিজ নিজ খেলায় জিতেছে। এর মধ্যে চ্যানেল ২৪ গ্রুপ বি’র চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। এর আগে এটিএন নিউজ গ্রুপ সি’র চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পৌঁছে যায়। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দিগন্ত টিভি (১৬৫/১) ১১৯ রানে হারায় দি নিউ নেশনকে (৪৬/০)। দিগন্ত টিভি’র জুবায়ের ম্যান অব দ্য ম্যাচ হন। চ্যানেল ৯ এদিন (১২৯/১) ৯০ রানে হারায় দৈনিক নয়া দিগন্তকে (৩৯/৪)। চ্যানেল ৯ এর বাধন ম্যান অব দ্য ম্যাচ হন। দৈনিক ইত্তেফাক (৭৩/১) ৫ উইকেটে হারায় দৈনিক সংগ্রামকে (৬৯/২)। দৈনিক ইত্তেফাকের আরাফাত দাড়িয়া ম্যান অব দ্য ম্যাচ হন। চ্যানেল আই (১০৭/১) ১৭ রানে হারায় দৈনিক জনকণ্ঠকে (৯০/৪)। চ্যানেল আই’র মনির ম্যান অব দ্য ম্যাচ হন। চ্যানেল ২৪ (৭৯/২) ১৫ রানে হারায় বাংলাভিশনকে (৬৪/৪)। চ্যানেল ২৪ এর সাদমান সাকিব ম্যান অব দ্য ম্যাচ হন। খেলা শেষে বিএসজেএ’র সভাপতি সৈয়দ মো: মামুন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বিএসজেএ’র সহ-সভাপতি আরিফুর রহমান বাবু ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি।