প্রথম বিভাগ ক্রিকেট

প্রথম বিভাগ ক্রিকেটে গতকাল বুধবার জয় পেয়েছে তাসিন হাসিন ক্রিকেট একাডেমি, ম্যাগনাম ক্রিকেটার্স, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব ও ইস্কাটন সবুজ সংঘ। বিকেএসপিতে বারিধারা ডেজলার্সকে হারিয়ে তাসিন হাসিন ক্রিকেটার একাডেমি ৩২ রানে জয় পেয়েছে। ধানমন্ডি মাঠে সূর্যতরুণকে ম্যাগনাম ক্রিকেটার্স ৬০ রানে হারিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে ইস্কাটন সবুজ সংঘ ৭২ রানের বড় ব্যবধানে আজাদ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।