মেডিকেল টেকনোলজিস্ট পদে সিলেকশন গ্রেডস্কেল প্রদানে বৈষম্য

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন দেশের সকল জেলা-উপজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে সমশিক্ষাগত যোগ্যতাসম্পন্ন কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল অ্যাসিসটেন্ট পদে অর্থ মন্ত্রণালয়ের ১৩/০৬/২০০১ তারিখের নং-অম/অবি/(বাস্ত-৪) সি:গ্রে:-২৮/২০০০/২৬ এবং ২৫/৪/২০১০ তারিখের নং-অম/অবি/বাস্ত-৩ সি:গ্রে: (স্বাস্থ্য) ১১২/২০০৭/৭৩ স্মারকের আদেশদ্বয় মূলে পুনরায় উভয় পদে সিলেকশন গ্রেডস্কেল প্রদান করা হয়। অর্থ মন্ত্রণালয়ের ১১/২/১৯৯০ তারিখের নং-অম/অবি (বাস্ত-৪) ইউ (জি) ৩/৮৪/১১ (২৫০) এবং ৮/১২/১৯৯০ তারিখের নয় এমএফ/এফডি বাস্ত-৪ (জি) ০১/৭৮/৭২ স্মারকদ্বয় মোতাবেক ১১/০২/১৯৯০ তারিখের আগে এসএসসি পাসের পর বাংলাদেশ স্টেট মেডিকেল ফেকাল্টি থেকে ৩ বছরের শিক্ষাকোর্স সম্পন্ন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল অ্যাসিসটেন্ট পদে ১১/২/১৯৯০ তারিখ থেকে বেতন উন্নীত / পুনর্নির্ধারণ করা হয় তাতে কারো পদোন্নতি বা পদ পরিবর্তন হয়নি। এ ক্ষেত্রে এই তারিখের আগে ও উল্লিখিত পদদ্বয়ে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডস্কেল উভয় সুবিধা বিদ্যমান ছিল। এরূপ অবস্থায় ১১/২/১৯৯০ তারিখে বেতন নির্ধারণের জন্য হিসাব মহানিয়ন্ত্রক বাংলাদেশ (সিজিএ)-এর ২৭/৩/১৯৯১ তারিখের নং প্রশিডিওর (উ:নি:) ২২৫/৭৫৮ স্মারকের ব্যাখ্যামূলে ১১/২/১৯৯০ তারিখের আগে প্রাপ্ত টাইমস্কেল ও সিলেকশন গ্রেডস্কেল অক্ষুণ্ন রেখেই দেশের বিভিন্ন হিসাব রক্ষণ বিভাগ ১১/২/১৯৯০ তারিখে বেতন নির্ধারণ করে দেয় যা চাকরির খতিয়ান বইতে উল্লেখ রয়েছে। কিন্তু দীর্ঘদিন পার হবার পর হিসাব রক্ষণ বিভাগ ১৩/১১/২০০৩ তারিখের নং ডিসিএ/চট্ট/বিধি ও পদ্ধতি/কুম/০১/৩৯৯৬ স্মারক মূলে ১১/২/১৯৯০ তারিখের আগে প্রাপ্ত সিলেকশন গ্রেডস্কেল এই তারিখের পর ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে না বলে উভয় পদে সিলেকশন গ্রেডের মাধ্যমে উত্তোলিত অর্থ কর্তন করা হয়। ফলে অনেকের বেতন ও পেনশন প্রদান বন্ধ বা ৮০% পেনশন প্রদান করা হয়। প্রমাণস্বরূপ স্বাস্থ্য অধিদপ্তরের ৮/৮/২০০৭ তারিখের নং স্বা:শা:প্রশা:-৩ (পেন-৫৭/২০০৭/ ৩২০৫৮/১(৩) আদেশ, যা আজো বিদ্যমান রয়েছে। এরূপ অবস্থায় ঐ অডিট আপত্তির দরুন চাকরির শেষ জীবনে অর্থ কর্তন করায় অনেকের জীবনে নেমে আসে দুঃখ-দুর্দশা। পরবর্তী সময়ে সিভিল অডিট অধিদপ্তরের ১০/৮/২০০৫ তারিখের সি:অ:অ: পদ্ধতি/১৪ (২য়) ৮৭০ স্মারক মূলে বলা হয় মেডিকেল অ্যাসিসটেন্ট পদে ১১/২/১৯৯০ তারিখের আগে প্রাপ্ত সিলেকশন গ্রেডস্কেল উল্লেখিত তারিখের পরেও অক্ষণ্ন্ন থাকবে এবং অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে কোনো অর্থ কর্তন করা হলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের কারণে তা পরিশোধযোগ্য বলে বিবেচিত হবে। কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট পদে বৈষম্যমূলক অডিট আপত্তি এখনও বিদ্যমান আছে। এ ক্ষেত্রে অনেক মুক্তিযোদ্ধাও রয়েছে। আরো উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের ১০/১১/১৯৯৭ তারিখের নং অম/অবি/বাস্ত-৩/টাইম স্কেল -৩/৯৬(অংশ) ৭২ (২০০) এবং নং অম/অবি (বাস্ত-৪)/বেনী ১১/৯৩/৪৮ স্মারকদ্বয়ে বলা আছে, যে সব পদে সিলেকশন গ্রেডস্কেল এবং টাইমস্কেল উভয় সুবিধা বিদ্যমান সেই সব ক্ষেত্রে পদোন্নতি/পদ পরিবর্তন ছাড়া আগে প্রাপ্ত সিলেকশন গ্রেডস্কেল ও টাইমস্কেল উন্নীত/পুন:নির্ধারিত বেতনস্কেল প্রাপ্তির তারিখের পরেও অক্ষণ্ন থাকবে, যা ২০০৫ এবং ২০০৯ সালের বেতন কমিশনের আদেশে উল্লেখ রয়েছে। এরূপ অবস্থায় মেডিকেল টেকনোলজিস্ট পদে এই বৈষম্যমূলক অডিট আপত্তির দ্রুত অবসানকল্পে যথাযথ ব্যবস্থা অবলম্বনের জন্য অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সুরাইয়া বেগম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম।