বিভিন্ন স্থানে সমাজসেবা দিবস পালন
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৩০
গতকাল বুধবার বিভিন্ন জেলা সদরে জাতীয় সমাজ সেবা দিবস পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোন কোন স্থানে দুস্থদের মাঝে ঋণ বিতরণ এবং শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।—খবর ইত্তেফাক প্রতিনিধিদের।
কিশোরগঞ্জ \ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালি হয়। পরে শিশু পরিবার (বালিকা) মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আজহার আলী মিঞার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন বিশেষ অতিথি জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য বাদল রহমান, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, জেলা সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা মাঈনুর রহমান মানিক, ডা. মহিউদ্দিন আহমদ প্রমুখ।
নেত্রকোনা \ জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্যোগে জেলা প্রশাসক আনিস মাহমুদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে পাবলিক হলে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র প্রশান্ত রায়, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রইছ উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ আজম, স্ববলম্বীর স্বপন পাল, প্রতিবন্ধী বিষয়ক গবেষক গোলাম মোস্তফা এবং দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমান। আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র এবং হুইল চেয়ার বিতরণ করা হয়।
লালমনিরহাট \ জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মতিয়ার রহমান। বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম।
চুয়াডাঙ্গা \ জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। জেলা প্রশাসক দেলোয়ার হোসাইনের নেতৃত্বে র্যালি হয়। পরে সমাজসেবা কার্যালয় চত্বরে জেলা সমাজসেবার উপ-পরিচালক ছানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন । বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ।
পঞ্চগড় \ র্যালি শেষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা ও ডুকুমেন্টারী “কাছের মানুষ” প্রদর্শন করা হয়। এসময় এডিএম খন্দকার আজিম আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আনোয়ার ইমাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল হক, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহিনুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।