হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি পরিমাপ শুরু
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৩২
শুষ্ক মৌসুমের শুরুতে গত মঙ্গলবার থেকে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের পানি পরিমাপ কার্যক্রম পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পাবনা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, যৌথ কমিশনে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহাতাব হোসেন, রইচউদ্দিন ও উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন। অপরপক্ষে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ ীয় পানি কমিশনের উপ-পরিচালক রাজেশ শাহ এবং সহকারী পরিচালক বি এম ব্রোকার। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কামরুন্নেছা আগামী ৩১ মে পর্যন্ত পানি পরিমাপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।