ফটিকছড়িতে সংখ্যালঘুর জায়গা দখল
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৩৫
ফটিকছড়ি পৌর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক সংখ্যালঘু পরিবারের শত বছরের বাস্তুভিটা জবরদখল করে নিয়েছে ভূমিদস্যুচক্র। সেই সাথে উক্ত পরিবারকে উল্টো হুমকি-ধামকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পৌর এলাকার উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের শম্বুনাথ পালের শত বছরের পৈত্রিক সম্পত্তি নিয়ে আদালতে মামলা এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দখলের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার জন্য আদালতে নির্দেশ রয়েছে। এমতাবস্থায় মঙ্গলবার রাতে কয়েকজন সন্ত্রাসী শম্বুনাথ পালের টিনের ঘেরা দেয়া বেড়া উপড়ে বসত বাড়ি সংলগ্ন পুকুর দখল করে। সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে দখলকারীরা সরে যায়।