পাবনায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৩৫
র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল পাবনার আতাইকুলা উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বজলুল হক মামুন (৩৪) উপজেলার তৈলকুপি গ্রামের খন্দকার আব্দুল মালেকের ছেলে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাসুুুদুর রহমান বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বিকেলে সাড়ে চারটার দিকে গোপন সূত্রে খবর আসে যে, আতাইকুলা উপজেলার পুঠিগারা গ্রামের জনৈক শাহজাহান আলীর বাড়ির সামনে অজ্ঞাতনামা অস্ত্র ব্যবসায়ীরা অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঘটনাস্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে বজলুল হক মামুন পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে একটি বিদেশি পয়েন্ট ২২ বোর রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে।