দৌলতপুরে দুই ছিনতাইকারী আটক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা\ কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ ধারালো অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে। দৌলতপুর থানার ওসি জাহির হোসেন জানান, উপজেলার রিফাইতপুর হরিনগাছি রাস্তায় মঙ্গলবার রাতে পুলিশ ছিনতাইকারী চক্রকে ঘিরে ফেলে উপজেলার তারাগুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে আলামিন (২৮) ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে জনি (২৬) নামে দু’জনকে আটক করে।