সংবাদ সংক্ষেপ

শালিখায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প শালিখা (মাগুরা) সংবাদদাতা \ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণে যশোর এরিয়ার ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি, মেজর জেনারেল রেজানুর রহমান খানের সার্বিক তত্ত্বাবধানে মাগুরা শালিখা উপজেলার আড়পাড়া (চুকিনগর) খালপাড় মাঠে ৭১ ফিল্ড এ্যাম্বুলেন্সের লে. কর্ণেল মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ১ জানুয়ারি থেকে ৫ জানুযারি পর্যন্ত বিনামূলে চিকিত্সা কার্যক্রম শুরু হয়েছে। চাটমোহরে সিঙ্গারের র্যাফেল ড্র চাটমোহর (পাবনা) সংংবাদদাতা \ সিঙ্গার চাটমোহর শো-রুমের নতুন আঙ্গিকে যাত্রা উপলক্ষে আয়োজিত র্যাফেল ড্র ১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সিঙ্গারের পাবনা জেলা ম্যানেজার, স্থানীয় শো-রুমের ম্যানেজার আবু জাফর মো.হাবিবুল্লাহ চঞ্চল, চাটমোহর প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা এই ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নাঙ্গলকোটে প্রশিক্ষণ কর্মশালা নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কমিউনিটি ক্লিনিকে নিয়োগপ্রাপ্ত হেলথ কেয়ার প্রভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মজুমদার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লিয়াকত আলীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ। ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে দিনমজুর নিহত ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ভূঞাপুর উপজেলার বঙ্গবন্ধু সেতুপূর্ব-ময়মনসিংহ রেললাইনের আমুলা নামক স্থানে বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে ইসমাঈল হোসেন (৫০) নামের দিনমজুর নিহত হয়েছে। তার বাড়ি উপজেলার চাঁনআমুলা গ্রামে। উল্লেখ্য চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাত ২টার দিকে ছাড়ার কথা থাকলেও যাত্রী সংকটের কারণে ভোর ৫টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে। ধুনটে অতিরিক্ত মাদক সেবনে যুবকের মৃত্যু ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া ধুনটে থার্টি ফাস্ট নাইটে অতিরিক্ত মাদক সেবন করায় জহুরুল ইসলাম (৩৫) নামের এক মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে। সে ধুনট সদরপাড়ার আব্দুস ছাত্তারের ছেলে। মঙ্গলবার সদর ইউনিয়ন পরিষদের পাশে গারামারা বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। দোহাজারীতে শিক্ষার্থীদের সংবর্ধনা দোহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী মফিজুল্লাহ খান শিশু বিদ্যা নিকেতনে মঙ্গলবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যা নিকেতনের সভাপতি আলী আজম খানের সভাপতিত্বে সংবর্ধনায় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী ও শিক্ষিকা সাহানা বেগম বক্তব্য রাখেন। রাজশাহী আনসার ভিডিপির কম্পিউটার প্রশিক্ষণ রাজশাহী অফিস \ আনসার ভিডিপির উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগের ৯টি কেন্দ্রে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ মঙ্গলবার শুরু হয়েছে। নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, নীলফামারী ও দিনাজপুর কেন্দ্রে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪২ দিন মেয়াদী প্রশিক্ষণে আনসার ভিডিপির রাজশাহী রেঞ্জ পরিচালক মোঃ নূর নবী চৌধুরী তদারকি করছেন। বড়াইগ্রামে ইলেক্ট্রিশিয়ান শ্রমিক সমিতির অভিষেক বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলা ইলেক্ট্রিশিয়ান শ্রমিক সমিতির অভিষেক মঙ্গলবার বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ইয়াকুব আলী হীরা। আগৈলঝাড়ায় শিক্ষা উপকরণ বিতরণ আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা \ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ওয়ার্ল্ডভিশন আগৈলঝাড়ার এডিপির সহযোগিতায় প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বিআরডিবি হলরুমে ওয়ার্ল্ডভিশন এডিপি ম্যানেজার তাপস সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজমল হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী রানী সরকার। সিলেট স্টেশন ক্লাবের নির্বাচন সিলেট অফিস \ ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাবের বার্ষিক নির্বাচনে মোহাম্মদ নজরুল ইসলাম ও নিজাম উদ্দিন লস্কর প্যানেলের নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সোমবার নির্বাচনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টসহ ৭টি পদের সব ক’টিতে এই প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন। নির্বাচনে ২৪৭ জন ভোটারের মধ্যে ২২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রেসিডেন্ট পদে মোহাম্মদ নজরুল ইসলাম ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। মধুখালীতে কিশোরীর লাশ উদ্ধার মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি নামক এলাকার আখ ক্ষেত থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। মঙ্গলবার এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন পারিশা ফিলিং স্টেশনের ৫০০ গজ দক্ষিণে আখ ক্ষেত থেকে আনুমানিক (৩০) বছরের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে। হাতিয়ায় টমটমের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু হাতিয়া সংবাদদাতা \ মঙ্গলবার হাতিয়া সরকারি ডাকবাংলোর প্রধান সড়কে টমটমের ধাক্কায় মধ্য হরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার আমেনা বেগমের একমাত্র পুত্র আনোয়ারা কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্র মুমতাহিন বিন জহির ওরফে শারাফ (১০) নিহত হয়। এই ঘটনার প্রতিবাদে বুধবার হাতিয়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ ছাত্র শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। পায়রাবন্দে কৃষি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ কৃষি উত্পাদনশীলতা প্রকল্পের (আইএপিপি) কার্যক্রম পরিদর্শনের জন্য সমপ্রতি কৃষি মন্ত্রণালয়ের উপ-প্রধান সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি প্রকল্প পরিদর্শন টিম উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের চুহড় ও জাফরপুর ব্লক পরিদর্শন করে ব্লকের বিভিন্ন গ্রুপের কৃষকদের সাথে মতবিনিময় ও তাদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। এ সময় পরিদর্শন দলের সাথে ছিলেন সমন্বিত কৃষি উত্পাদনশীলতা প্রকল্পের (আই এ পি পি) রংপুর জেলা সমন্বয়কারী কৃষিবিদ সাইফুল ইসলাম। মহেশখালী বাজারে অগ্নিকাণ্ড মহেশখালী সংবাদদাতা \ কক্সবাজারের মহেশখালীর একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বুধবার সকালে সংগঠিত এই অগ্নিকাণ্ডে ৪ দোকান সম্পূর্ণ পুড়ে যায়। উপজেলার বড় মহেশখালী মধুয়ার ডেইল বাজারের একটি মার্কেটে অবৈধভাবে নেয়া বৈদ্যুতিক সংযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নওগাঁয় রক্তদহ খাল পুনঃখনন শুরু নওগাঁ প্রতিনিধি\ নওগাঁ ঐতিহ্যবাহী রক্তদহ বিলের জলাবদ্ধতা দূরীকরণসহ সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থা চালু করার লক্ষ্যে রানীনগর উপজেলার মাদারতলি থেকে পারইল হয়ে রক্তদহ খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম এমপি উপস্থিত থেকে গত মঙ্গলবার খনন কাজের উদ্বোধন করেন। কাউখালীতে বিএনপি’র মানববন্ধন কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা\ বুধবার পিরোজপুরের কাউখালীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। সাতকানিয়ার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা\দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রমজান আলী মোহাম্মদ সাইফুল্লাহর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। ১৯ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবরে একটি অভিযোগপত্র দাখিল করেছেন ঐ পরিষদের ৯ ইউপি সদস্য। নেত্রকোনায় বন্ধ্যাকরণ ক্যাম্প উদ্বোধন নেত্রকোনা প্রতিনিধি\ পরিবার পরিকল্পনা সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার নেত্রকোনা মা ও শিশুমঙ্গল কেন্দে বিশেষ ক্যাম্পের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে পুরুষ ও মহিলাদের স্থায়ী বন্ধ্যাকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে ক্যাম্প উদ্বোধন করেন পৌর মেয়র প্রশান্ত রায়। চৌদ্দগ্রামে ছাত্রদলের আলোচনা চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বুধবার র্যালি,আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে। উপজেলা ছাত্রদল সহ-সভাপতি মাঈনউদ্দিন মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সদস্য এডভোকেট হুমায়ন কবির পাটোয়ারী, উপজেলা নেতা অলি আহমদ। বোচাগঞ্জে দুই জনের সশ্রম কারাদণ্ড বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা \ বোচাগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার উপজেলা চাপাইডাঙ্গি গ্রামে আব্দুল হাকিমের স্ত্রী মোছাঃ কহিনূর বেগম (৩৫)কে মাদক বিক্রির দায়ে ও অপরদিকে দিনাজপুর সদর উপজেলার খালখালী বাঁশের হাট এলাকার মৃত লক্ষিয়া কর্মকারের পুত্র নেপাল কর্মকার (২৫)কে মাদক সেবনকালে গ্রেফতার করে। পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ্ আল খায়রুম কহিনূর বেগমকে ২ বছর বিনাশ্রম ও নেপাল কর্মকারকে ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে। মেহেরপুরে শিক্ষকদের সমাবেশ মেহেরপুর প্রতিনিধি \ গতকাল বুধবার মেহেরপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কোমরউদ্দিন । প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মনোয়ার হোসেন। বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আবুল ফজল ও মহিউদ্দিন । চাঁপাইনবাবগঞ্জে সেলাই মেশিন বিতরণ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি\ বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০টি দরিদ্র পরিবারের মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষে শহরের প্রফেসরপাড়াস্থ জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সেলাই মেশিনগুলো বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমতাজ মহল। ভাঙ্গুড়ায় সঙ্গীত বিদ্যালয় উদ্বোধন ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা\ বুধবার সন্ধ্যায় ভাঙ্গুড়া রেল চত্বরে কলতান প্রাঙ্গণে সঙ্গীত বিদ্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মো. আফজাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঙ্গীত শিল্পী নির্মল কুমার রায়। সোনারগাঁওয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সোনারগাঁও সংবাদদাতা\ সোনারগাঁওয়ে পরিবার পরিকল্পনার উদ্যোগে গতকাল বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিবার পরিকল্পনা কর্মকর্তারা রোড শো করে। পরে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. বসির উদ্দিন। আমতলী প্রেসক্লাবে মতবিনিময় সভা আমতলী (বরগুনা) সংবাদদাতা\ আমতলী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে পৌর মেয়র মঙ্গলবার সন্ধ্যায় মতবিনিময় সভা করেন। প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাকির হেসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. মতিয়ার রহমান। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন পান্না, পরিতোষ কর্মকার, রেজাউল করিম, প্যানেল মেয়র মাসুদা কাদের। লোহাগড়া জামায়াতের সেক্রেটারি গ্রেফতার নড়াইল প্রতিনিধি\ নড়াইলে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার মামলায় লোহাগড়া পৌর জামায়াতের সেক্রেটারি শাহিদুল ইসলাম টিটোকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গতকাল বুধবার পৌরসভার লোহাগড়া ব্রিজের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। কালকিনিতে বিক্ষোভ করতে পারেনি জামায়াত কালকিনি(মাদারীপুর) সংবাদদাতা\ প্রশাসনের গ্রেপ্তার আতঙ্কে গতকাল বুধবার মাদারীপুরের কালকিনি উপজেলায় সারাদেশব্যাপী জামায়াতের ডাকা বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেনি উপজেলা জামায়াত ও তার অংগসংগঠন। বিক্ষোভ কর্মসূচি পালন করতে না পেরে পুলিশের গ্রেপ্তারের ভয়ে এলাকা ছাড়া হয়েছে জামায়াতের নেতাকর্মীরা।