সওজ প্রকৌশলী সমিতির নির্বাচন
সভাপতি আফিল উদ্দিন সম্পাদক জিকরুল
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মো. আফিল উদ্দিন সভাপতি এবং মো. জিকরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে এ কে এম মনির হোসেন পাঠান ও মো. আহমেদুর রহমান, যুগ্ম-সম্পাদক পদে এ বি এম ছেরতাজুর রহমান ও মো. দিদারুল আলম তরফদার, কোষাধ্যক্ষ পদে মোকতার আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে মোছা. শামীম আরা পারভীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মমিনুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোবাশ্বেরা সাদিয়া হক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্য সদস্যরা হলেন মো. আলী মাসুদ হায়দার, মো. আবুল কাশেম ভূঞা, এ কিউ এম ইকরাম উল্লাহ, মো. আরিফুর রহমান, এ কে শাম্ছ উদ্দিন আহাম্মদ, মোহাম্মদ শাহীন সরকার, কাজী নজরুল ইসলাম, মো. আ. আলীম খান, মো. সোহেল রানা, আমির হোসেন (অপু) এবং সিনথিয়া আজমিরী খান।—প্রেস বিজ্ঞপ্তি