রাজধানী উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী ১৫ মার্চ

ঢাকার মানিক মিয়া এভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ১৫ মার্চ স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা নিবন্ধনের জন্য সরাসরি স্কুলের প্রধান শিক্ষকের দপ্তরে যোগাযোগ করতে পারবেন অথবা ০১৮১৭৬২৬৯৬৯, ০১৭৪৫৬৬৭৭৬২, ০১৭১১৩৩৭১৮৭, ০১৯১৭৭৪৬৫৫৪ নম্বরসমূহে যোগাযোগ করা যাবে। -প্রেস বিজ্ঞপ্তি