মামলার জট নিরসনে বিচারপতিদের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক বৃহস্পতিবার

মামলা জট নিরসনে করণীয় নির্ধারণে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামী বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি উপস্থিত থাকবেন। বৈঠকে জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন বাংলাদেশ (জিআইজেড) পরিচালিত ন্যাশনাল জাস্টিস অডিট রিপোর্ট এবং মামলা জট নিয়ে আলোচনার জন্য কার্যসূচি নির্ধারণ করা হয়েছে বলে জানান হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান।