খিলগাঁওয়ে জামায়াত নেতা তাহের গ্রেফতার
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২২:৩৪
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার সন্ধ্যায় র্যাবের একটি টিম খিলগাঁওয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, গতকাল বিকালে রামপুরায় জামায়াতে ইসলামীর জঙ্গি মিছিলে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্ব দেন। এ সময় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় র্যাব-৩ এর একটি টিম মালিবাগের ২৫২/বি নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাহেরকে গ্রেফতার করে।
র্যাবের গোয়েন্দা ইউনিটের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান বলেন, গ্রেফতারকৃত জামায়াত নেতার বিরুদ্ধে খিলগাঁওয়ে গাড়ি পোড়ানো মামলা রয়েছে। তাকে র্যাব-৩ খিলগাঁও থানায় হস্তান্তর করবে।