শোক সংবাদ

মোঃ নুরুল ইসলাম ফ্লোরা লিমিটেডের কর্ণধার মোঃ নুরুল ইসলাম (৮০) (এম.এন.ইসলাম) ১লা জানুয়ারি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেন তিনি। ১৫ বছর বিভিন্ন ব্যাংকে চাকরি করেন। ব্যাংকিং পেশা ছেড়ে তিনি কম্পিউটার ব্যবসায় যুক্ত হন ১৯৭২ সালের ১লা জুলাই। মাত্র ১৫০ বর্গফুট জায়গা নিয়ে (যার ভাড়া ছিল নব্বই টাকা) তার বড় ভাই মরহুম মোঃ ওবায়দুল হাকিমসহ স্থাপন করেছিলেন দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি নির্ভর কোম্পানি ফ্লোরা লিমিটেড। তিনি দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। ডা. মিরাজউদ্দীন আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা: মিরাজউদ্দীন আহমেদ চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ কন্যা রেখে গেছেন। তাকে ঢাকা আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মহাদেব চন্দ্র রায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই গ্রামের সন্তান, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নামুজা ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মহাদেব চন্দ্র রায় (৫৪) গত সোমবার ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মেডিক্যাল হাসপাতালে লিভার সিরোসিস রোগে মৃত্যুবরণ করেছেন। আলহাজ্ব সুরুজ আলী মুন্সী নাটোরের বড়াইগ্রাম উপজেলার মামুদপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সুরুজ আলী মুন্সী (৭০) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।